পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই ৼ
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুমদারী
আমি পাই না জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই ৼ
জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস ৼ
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই ৼ
———–
শিল্পী: আব্দুল আলিম
পরের জায়গা পরের জমিন
Reviewed by Admin
on
জুলাই ২৭, ২০২৫
Rating:
Reviewed by Admin
on
জুলাই ২৭, ২০২৫
Rating:

কোন মন্তব্য নেই: