𝄞
গানের কথা
GANER KOTHA

সকল সেরা বাংলা গানের নির্ভুল লিরিক্স!

এখনই শুনুন

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে



এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে

Ei Bishwa Bagane Shai Niranjane

কবি জালাল উদ্দিন খাঁন

 

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে

মানুষ দিয়া ফুটাইল ফুল

আদমকে নিষেধ করে গন্দম খেওনা,

গন্দমকে হুকুম দিল পিছু ছেনা

বুঝিতে আজ তাঁর বাহানা সংসারে এই গন্ডগোল

 

যে গন্দম খেয়ে আদম হইল গোনাগার,

আজ পর্যন্ত আমরা সবে করতেছি আহার

রত আদম হাওয়া সেই গন্দম এই হলো কথার মূল

 

হাওয়া গন্দম ছিঁড়ে জখন বেহেস্তেখানা,

তিন ফোঁটা খুনজারি তখন হইয়া যায়

এক ফোঁটা দিয়া মানুষ গড়িয়া ভরেছে দুনিয়ায় কোল

 

গন্দমের আঁঠা দিয়া বানায়ে লাল কালি,

ছাপাখানার ঘরে কোরান দিতেছে তালি

আসল যদি বলি মুনসি মোল্লা বলবে বাতুল

 

গন্দমের বাহানা করে পাঠা সংসারে,

মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে

কোরান ছাপায় কোরান ধরে লাগছে বিষম হুলস্তুল

 

কবি জালাল উদ্দিন ভাবতে ভাবতে হয়ে পেরেশান,

গন্দম গাছের তলে গেল পাইয়াদান

গিয়া সেথা পরিয়া ঘুমা,

নেশার ঝোঁকে ভাঙেনা ভুল

 

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে

মানুষ দিয়া ফুটাইল ফুল  

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে Reviewed by Admin on জুলাই ২৬, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

LightBlog