𝄞
গানের কথা
GANER KOTHA

সকল সেরা বাংলা গানের নির্ভুল লিরিক্স!

এখনই শুনুন

খোদারই প্রেমের শরাব পিয়ে

গান: খোদারই প্রেমের শরাব পিয়ে
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

খোদারই প্রেমের শরাব পিয়ে
বেহুঁশ হয়ে রই পড়ে
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ
এলো যে ওই পথ ধরে

দুনিয়াদারীর শেষে আমার
নামাজ রোযার বদলাতে
চাই না বেহেশত খোদার কাছে
নিত্য মোনাজাত করে

কায়েস যেমন লাইলি লাগি
লভিল মাজনু খেতাব
যেমন ফরহাদ শিরির প্রেমে
হলো দিওয়ানা বেতাব
বে-খুদিতে মাশগুল আমি
তেমনি মোর খোদার তরে

 


খোদারই প্রেমের শরাব পিয়ে খোদারই প্রেমের শরাব পিয়ে Reviewed by Admin on জুলাই ১৫, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

LightBlog