𝄞
গানের কথা
GANER KOTHA

সকল সেরা বাংলা গানের নির্ভুল লিরিক্স!

এখনই শুনুন

মালেকুল মউত পিছে পিছে খাড়া

 

মালেকুল মউতের হাতে 
কেউ না নিস্তার পাইল, তাতে
অলি নবি গাউস কুতুব যারা
পাগল মনোরা।
মালেকুল মউত পিছে পিছে খাড়া।।

আবাতশ কাক পাক  দিয়ে
চার চিজ মিলাইয়ে
কী সুন্দর দিছে ঘরের বেড়া
আগের ও পিছে ছাউনি
হাড্ডি জোরের জোড় গাঁথুনি
দিন রজনী বান্দা দৌড়ায় ঘোড়া
পাগল মনোরা।। 

ঢুকলে পরে নিঝুম ঘরে 
দেখতে পাবে নজর করে
মধ্যঘরে জুইড়া দিছে বারা
না জানি কী বারার চালে
কী জানি কী শব্দ করে
সে শব্দ মুর্শিদেরই সারা।
পাগল মনোরা।। 

পাগল তৈয়ব আলী বলে
ভজ গুরুর চরণ ধরে
না বুঝিলে হবে পন্থ হারা
চাইয়া দেখ ভেদ কোরআনে
লেখা সুরা আর-রহমানে।
জীব মাত্র মউতের কাছে ধরা
পাগল মনোরা।। 

শিরোনাম: মালেকুল মউত পিছে পিছে খাড়া
কথা: তৈয়ব আলী
শিল্পী: বারী সিদ্দিকী
মালেকুল মউত পিছে পিছে খাড়া মালেকুল মউত পিছে পিছে খাড়া Reviewed by Admin on জুলাই ১৪, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

LightBlog