আমার যাবার সময় হল, দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়
আমার যাবার সময় হল, দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়
ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধূলায়ে ভোর বেলাতে
ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধূলায়ে ভোর বেলাতে
আমায় তারা ডাকে সাথে, আয়রে আয়
সজল করুণ নয়ন তোল, দাও বিদায়
আমার যাবার সময় হল, দাও বিদায়
অন্ধকারে এসেছিলাম, থাকতে আঁধার যাই চলে ক্ষণিক ভালবেসেছিলে, চিরকালের নাই হলে
হল চেনা হল দেখা, নয়ন জলে রইল লেখা
হল চেনা হল দেখা, নয়ন জলে রইল লেখা
দূর বিরহে ডাকে কেকা, বরষায়
ফাগুন-স্বপন ভোল ভোল, দাও বিদায়
আমার যাবার সময় হল, দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়
আমার যাবার সময় হল, দাও বিদায়
Reviewed by Admin
on
জুলাই ১৪, ২০২৬
Rating:

কোন মন্তব্য নেই: