𝄞
গানের কথা
GANER KOTHA

সকল সেরা বাংলা গানের নির্ভুল লিরিক্স!

এখনই শুনুন

পারে চলো আর বেলা নাই

✦ ⚜ ✦

পারে চলো আর বেলা নাই

দেহতত্ত্ব ও মহাজনী গীতি

মহাজনী পদ: জগন লাল (জগন)


পারে চলো আর বেলা নাই

বেলা গেলে আঁধার হবে

তখন মিছে পথ হারাই।

সকালে এসেছি ঘাটে

দিবাকর বসিল পাটে,

তরণী রয়েছে ঘাটে

কান্ডারীর তো দেখা নাই।

এই যে সংসারের লীলা

ছেলে-মেয়ের পুতুল-খেলা,

খেলা শেষ হলে 'পরে

যে যার ঘরে ফিরে যায়।

জগন বলে শোন রে প্যারী

আর যে দেরি সইতে নারি,

শুনেছি গো দয়াল ভারী

এসেছি যে তোমারি ঠাঁই।

🎵 গানটি শুনুন
✦ ⚜ ✦
পারে চলো আর বেলা নাই পারে চলো আর বেলা নাই Reviewed by Admin on মে ০৮, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

LightBlog