তুমিও তো মালিকুল কাদির
বাঊল সম্রাট আঃ রশিদ সরকার আল চিশতী নিজামী
তুমিও তো মালিকুল কাদির
বানাও কত বাদশা ফকির
তোমার লীলা কুদরতী অপার
আল্লাহ পরওয়ার
গুনাখাতা মাফ করো আমার।।
বেহেস্তে ছিল হাওয়া আদম
নিষেধ করলে খাইতে গন্ধম
খাইয়া তারা হইল গুনাগার
গন্ধমের করে বাহানা আদম হাওয়া এই দুই জনা
পাঠাইলা দুনিয়ার মাঝার।।
জেদ্দা আর সরণ দ্বীপে
৩০০ বছর এই ভাবেতে
কাঁদাইয়া করছিলা বেকারার
পাঞ্জাতনের নামের গুনে গুনা মাফ পাইল ময়দানে
খুশি হালে চালাইছে সংসার।।
ইউনুস কে ৪০দিনে ভরে
রাখছিলা মাছের ভিতরে
বালুচরে পাইছিলা নিস্তার
আইয়ুব পয়গাম্বরে কিড়া দিয়ে খাওয়াইলে
রহিমারে দিলা খেদমতদার।।
নবীকে ১৮ বৎসর ভরা
কিড়ায় খাইয়া করলা জরজরা
নয়ন দুটি খেয়েছিল তার
অবশেষে নুরানী চেহারা দিলা তখতের উপর বসাইলা
খুইলা দিলা রুপেরই ভান্ডার।।
মুসাকে কুহু তরে
নেও তোমার কুদতরতের জোরে
রুপ দেখিতে গেল পয়গম্বার
(তোমার)এজ জাররা রুপ দেখিয়া মুসা গেল বেহুশ হইয়া
পাহাড় পুইড়া হইছিল ছারখার।।
ইব্রাহীম কে হুকুম করো
ইসমাইলকে কুরবানী করো
তোর কুদরতে বন্ধ ছুরির ধার
(তোমার) আব্দুর রশিদ সরকার বলে আমার তেমনি বাঁচাইলে
খুইলে দিলা রহমতের দুয়ার।।
0 মন্তব্যসমূহ