𝄞
গানের কথা
GANER KOTHA

সকল সেরা বাংলা গানের নির্ভুল লিরিক্স!

এখনই শুনুন

ইয়া নবী সালাম আলাইকা

ইয়া নবী সালাম আলাইকা

ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়া তুল্লা আলাইকা।।

তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি।।

চাঁদ সুরুজ আকাশে আসে
সে আলোয় হৃদয় না হাসে
এলে তাই হে নব রবি
মানবের মনের আকাশে।।

তোমারি নূরের আলোকে
জাগরণ এল ভুলোকে
গাহিয়া উঠিল বুলবুল
হাসিল কুসুম পুলকে।।

নবী না হয়ে দুনিয়ার
না হ'ইয়ে ফেরেশ্তা খোদার
হয়েছি উম্মত তোমার
তার তরে শোকর হাজারবার।।

-গোলাম মোস্তফা-
ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা Reviewed by Admin on জুন ২৬, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

LightBlog