গানঃ অলিরও কথা শোনে বকুল হাসে
শিল্পীঃ হেমন্ত কুমার মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো!
ধরারও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো!
আকাশ পারে ঐ আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে –
আকাশ পারে ঐ আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে –
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো!
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো!
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ওগো ধন্য মোরে?
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ওগো ধন্য মোরে?
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি –
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি –
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো!
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো!
ধরারও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো!
Download Link
Decryption Key : SGOmEKGVwVLt9KnPsFH2Jki8zTMnxSeV1JbuoFu-8bM
গানঃ অলিরও কথা শোনে বকুল হাসে
Reviewed by Bangla News Papers
on
জুন ১০, ২০২৪
Rating:
Reviewed by Bangla News Papers
on
জুন ১০, ২০২৪
Rating:


কোন মন্তব্য নেই: