𝄞
গানের কথা
GANER KOTHA

সকল সেরা বাংলা গানের নির্ভুল লিরিক্স!

এখনই শুনুন

দ্বিতীয় জীবন

 শিরোনামঃ দ্বিতীয় জীবন

কথা:তুষার/ফারহান/জিয়া

সুর: তুষার

কন্ঠঃ তুহীন

ব্যান্ডঃ শিরোনামহীন

অ্যালবামঃ ইচ্ছে ঘুড়ি


অদৃশ্য চাদরে, দিগন্ত রেখায় বসে আছে সে,

অসংখ্য অনাবিল, পথ পেরিয়ে আশার স্মৃতির ভীড়ে-

রূপালী চাঁদের আলোয় জড়িয়ে থাকা সেই পিচঢালা পথ,

বিষন্ন চারিধার, ছড়িয়ে থাকা মৃদু কুয়াশা-

বিষন্ন ধোঁয়াশায় ধূসর স্মৃতি ঘিরে আছে, তাকে,

আঁধার লহরীর নীল সাজানো আকাশ ছুঁয়ে

জোছনা ভাঙা বালুচরে হারিয়ে যাওয়া,

মনে পড়ে যায় ফেলে আসা পথ পেরিয়ে, সোনালী প্রহর

তবুও সবুজ পথ পেরিয়ে, অসীম ছায়াপথ নিমেষে ছাড়িয়ে,

অবাক বিস্ময়ে।

জীবন স্নৃতি যেন এলোমেলো হয়ে উড়ে যায় একই পলকে,

একই নিমেষে।


তোমায় স্বাগত জানাই, ঝড়া পাতার মত সন্ধ্যায়,

আলোময় বিচরন, দ্বিতীয় জীবন,

ছায়াময় মননে, অবাক নয়নে,

ছায়া সুনিবিড়, বিস্ময়ে দেখি,

দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন।


গান  ডাউনলোড লিং



Decryption Key: szhJt1cWjjxkIxQOwMAzsiF3aO9ySsyDGvF6iZT5Oos


দ্বিতীয় জীবন দ্বিতীয় জীবন Reviewed by Admin on মে ১৫, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

LightBlog